তানিম কবিরের কবিতা

ভাটপাড়া ফুরফুরা বিল শাপলারা দুলছিল ডাকছিল ব্যাঙ কলের পাড়ের টিন চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিল নিজস্ব ল্যাট্রিন বিল লাগোয়া ঘাটের সঙ্গে নির্মীয়মাণ ঘর তার ভিতরে এক পা ভাঙ্গা মস্ত অবান্তর একটা কালো খাট খাটটিও দুলছিল ফুলছিল বিল অল্প ঢেউয়ের ঋণ হালকা বাতাস বইছিল তায় অভিব্যক্তিহীন   ফেরিঘাটের পুরনো সন্ত্রাস কোথাও জড়িত হতে না পারার গান হও আগুয়ান আবার তোমার হাতে হাত রাখি একা ফেরিঘাট হলুদ টিশার্ট মধ্যস্থতাকারী বিনীত ট্রাকের সারি দূরের পুলিশ ফাঁড়ি; আনাড়ি এস আই এসে পুনরায় ধরে নিয়ে যাক লোকেরা তাকাক আবারও চলুক পরা-জিজ্ঞাসাবাদ ঘোলা অবসাদ-মেশা রহস্যময় হাসি বিনিময় করে আসি অল্প পাওয়ারে জ্বলা বাল্বের নিচে বসে আবারও তোমাকে ভাবি বিজড়িত ক্লেদ স্বাভাবিক বিচ্ছেদ সেরে আসি তারও বহু আগে কোথাও জড়িত নই—ভালো লাগে এ মিহি আবেগ   সামুদ্রিক কাফের নিজেকে তোমার যোগ্য করে রাখতে গিয়ে নিজের গায়ে শ্যাওলা হয়ে জন্মাতে হয় ফের জন্মাতে যাই সাগরপাড়ে নীল তিমিদের পরাক্রমে আমিই তো সেই সামুদ্রিক কাফের ভাঁজ হয়ে রই ঢেউয়ের সঙ্গে ভঙ্গ করি নুনের দ্রবণ তোমার বিষের বালির ধারে স্বচ্ছ রাখি পানি আমি তোমার যোগ্য হতে মধ্যসাগর—দিক হারাতে নাবিকমনের ফুঁসলে ওঠা চিরন্তন উস্কানি   শক্ত নামের ফুল একটা বিশেষ শক্ত নামের ফুল দেখেছি স্বপ্নে এখন সে নাম, ফুলের প্রকার, গন্ধ সকল ভুলে ভাবছি যে তুলতুলে— আনকমন এক পাপড়ি ছিল, কাঁটাও ছিল ফুলে সেই সে বিশেষ শক্ত নামের ফুলটি এসে স্বপ্নে ফুটল অশেষ যত্নে মেলল নিজের পাখ-পাখালি, কয়েক বেলার জন্য তন্নতন্ন বাতাসে তার গন্ধ সেলাই করল স্বপ্ন শেষের আগেই সেসব সেলাই খুলে গিয়ে বলল তড়তড়িয়ে; শক্ত নামের ফুলের বেলায় হিসেবগুলো অন্য   বারো টাকার কেক জাবালে নূরের কাউন্টারে বৃষ্টি হইতেছিল বারো টাকার কেক না কিন্তু বারো টাকায় বেচল সে কেক খেলাম বলতে গেলে আস্ত কলা ছিলে ছিলে চা যে খাইলাম চিনি ছাড়া তবুও সে চা মিষ্টি জাবালে নূরের কাউন্টারে হইতেছিল বৃষ্টি একটা গরীব রিকসাওয়ালা বিড়ির আগায় আগুন নিয়া আগের থেকেই ভিজা গায়ে পর্দাটা উঠাইল; প্রশ্ন আসে রোজার দিনে ক্যামনে এটা পারল! উল্টা দিকে বিড়ি জ্বেলে আমার তখন ততক্ষণে মেজাজটা জমকালো ফলে আমি তৎ-সময়ে দেখতে চাহি মৎস্যময়ের আমিষ আমিষ আলো আরো অনেক গরীব মানুষ নিজ গরীবীর প্রয়োজনেই সেই দোকানে ছিল পর্দাটা উঠাইল তারা একের পরে এক; বারো টাকার কেক না কিন্তু বারো টাকার কেক!
তানিম কবির

তানিম কবির

জন্ম ২৫ মার্চ, ফেনী। প্রকাশিত বই : ওই অর্থে [কবিতা, শুদ্ধস্বর, ২০১৪ সকলই সকল...বিস্তারিত