বলা হয়, এ সময়ের কবিরা দীর্ঘ কবিতা লিখতে পারে না। এই অভিযোগ খণ্ডনের প্রচেষ্টা হিসেবেই এই দীর্ঘ কবিতার আয়োজন। চারজনের দীর্ঘ কবিতা নেয়া হয়েছে এ আয়োজনে। কবিতার পরিমাণ আরও বাড়ালে ভালো হত; বাড়ানো যেতও হয়তো। কিন্তু সেজন্য যে-সময় এবং পরিবেশ প্রয়োজন ছিল, সেটি অপ্রতুল থাকায় আপাতত এই হ্রস্ব আয়োজন। ভবিষ্যতে তালিকা দীর্ঘ করে আরও একবার দীর্ঘ কবিতার আয়োজন করবে পরস্পর। সবাইকে পাঠের আমন্ত্রণ।